প্লাটিহেলমিনথেস : পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, আকার আকৃতি, শ্রেণীবিভাগ ইত্যাদি বিস্তারিত

 পর্বঃ প্লাটিহেলমিনথিস:

Platyhelminthes - Invertebrates

চ্যাপ্টা কৃমি (ইংরেজিFlatworm) বা পর্ব প্লাটিহেলমিনথেস (ইংরেজিPlatyhelminthes
গ্রিক শব্দ Platys অর্থাৎ Flat তথা চ্যাপ্টা এবং Helminths অর্থাৎ Worm তথা কৃমি বা কীট থেকে এসছে।

শনাক্তকারী বৈশিষ্ট্য:
  1. এদের দেহ অখণ্ডিত, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং উপর-নিচে (Dorso-ventrally) চাপা।
  2. দেহ অনেকটা ফিতা, পত্রাকার বা ফলকাকার মত।
  3. এরা ত্রিস্তর বিশিষ্ট (Triplobalstic) প্রাণী অর্থাৎ এদের ভ্রূণে তিনটি জার্মিনাল (Germinal) স্তর দেখতে পাওয়া যায়।
  4. দেহ-গহ্বর তথা সিলোম (Coelom) অনুপস্থিত এবং অভ্যন্তরীণ অঙ্গসমূহের মধ্যবর্তী স্থান মেসেনকাইম (Mesenchyme) নামক কলায় পূর্ণ।
  5. দেহ সিনস‍্যিটিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে।
  6. রেচন অঙ্গ প্রোটোনেফ্রিডিয়াম এবং এখানে প্রচুর শিখা-কোষ(Flame cell) উপস্থিত যা রেচন কাজে অংশগ্রহণ করে।
  7. অধিকাংশ প্রাণীদের সম্মুখ প্রান্তে অবস্থিত হুকের (Hook) ন্যায় চোষক অঙ্গ পোষকদেহের সাথে আটকে থাকতে ব্যবহৃত হয়।
  8. পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত।
  9. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
  10. স্নায়ুতন্ত্র মইয়ের মতো।
  11. অযৌন ও যৌন পদ্ধতিতে জননকার্য করে
  12. জীবনচক্র একটি অথবা দুটি পোষকের মধ্যে ঘটে এবং একাধিক লার্ভা দশাযুক্ত।
flatworms - Encyclopedia of Life

শ্রেণীবিন্যাস:

প্লাটিহেলমিনথিস পর্বের মোট ৩ টি শ্রেনী বিদ্যমান।

টারবেলারিয়া (Turbellaria): 

ল্যাটিন শব্দ Turbella অর্থ Stirring থেকে টারবেলারিয়া শব্দটি এসছে। পাতার মতো দেহে কিউটিকল অনুপস্থিত তবে এপিডার্মিস (Epidermis) সিলিয়াময় (Ciliated) এবং র‍্যাবডাইট (Rhabdite) বিশিষ্ট। চোষক অঙ্গ উপস্থিত অথবা অনুপস্থিত। মুখছিদ্র অঙ্কীয় দিকে উন্মুক্ত এবং পেশীময় গলবিলের (Muscular pharynx) মাধ্যমে অন্ত্রের (Intestine) সাথে যুক্ত। অধিকাংশই উভলিঙ্গ (Hermaphrodite) অর্থাৎ একই প্রাণীদেহে পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ বর্তমান, অনেকেই অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। চোষক (Sucker) অনুপস্থিত। মুক্তজীবী এবং লার্ভা (Larva) দশা অনুপস্থিত। স্থলচর (Terrestrial) বা জলচর (Aquatic), সামুদ্রিক বা স্বাদুপানিতে বসবাসকারী। সাধারণভাবে এরা এডিওয়ার্ম (Eddyworm) নামে পরিচিত। উদাহরণ: Dugesia tigrina (প্লানেরিয়া)
File:Flatworm (Pseudoceros dimidiatus) - Black Ray Channel, Pulau Kapalai,  Sabah, Malaysia (2).jpg - Wikimedia Commons

ট্রিমাটোডা (Trematoda):

গ্রিক শব্দ Trema অর্থ Hole তথা গর্ত বা বিবর বা কোটর এবং Eidos অর্থাৎ Form তথা আকার থেকে ট্রিমাটোডা শব্দটি এসছে। নলাকার বা চ্যাপ্টা পাতার মতো দেহে কিউটিকলের পুরু স্তর বর্তমান এবং সিলিয়া অনুপস্থিত। মুখছিদ্রকে পরিবৃত্ত করে অবস্থান করা একটি বৃহৎ চোষক অঙ্গ বর্তমান এবং অনেক সময় হুক (Hook) দেখতে পাওয়া যায়। একটি মুখছিদ্র এবং দুটি শাখায় বিভক্ত খাদ্যনালী উপস্থিত কিন্তু পায়ু (Anus) অনুপস্থিত। একাধিক লার্ভা (Larva) দশা উপস্থিত। সকলেই পরজীবী (বহিঃ অথবা অন্তঃ) এবং জীবনচক্র সম্পন্ন করতে পর্যায়ক্রমে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী পোষকদেহে অবস্থান করতে হয়। অধিকাংশই উভলিঙ্গ (Monoecious) প্রাণী অর্থাৎ একই প্রাণীদেহে পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ বর্তমান। সাধারণভাবে ফ্লুক (Fluke) নামে পরিচিত। উদাহরণ: Fasciola hepatica (যকৃত কৃমি)
Liver fluke | Fasciola hepatica | Britannica

সিস্টোডা (Cestoda):

গ্রিক শব্দ Kestos অর্থ Girdle তথা কটিবন্ধ এবং Eidos অর্থ Form তথা আকার থেকে সিস্টোডা শব্দটি এসেছে। এদের দেহ দীর্ঘ ও চ্যাপ্টা ফিতার মতো দেহে কিউটিকলের স্তর পুরু তবে সিলিয়া অনুপস্থিত এবং ৮০০-৯০০টি প্রোগ্লোটিড (Proglottid) নামক খণ্ডাংশ নিয়ে গঠিত। প্রতিটি খণ্ডাংশ এক বা দুই সেট পুরুষ অথবা স্ত্রী প্রজনন অঙ্গ বহন করে। দেহের অগ্র প্রান্তে চোষক অঙ্গ (Sucker) ও বাঁকা হুক (Hook) বিশিষ্ট স্কোলেক্স (Scolex) বর্তমান। মুখছিদ্র ও খাদ্যনালী অনুপস্থিত। সংবেদী অঙ্গ (Sense organ) অনুপস্থিত। একাধিক লার্ভা (Larva) দশা উপস্থিত। সকলেই অন্তঃপরজীবী এবং জীবনচক্র সম্পন্ন করতে এক বা একাধিক পোষকদেহে অবস্থান করতে হয়। সাধারণভাবে এরা টেপওয়ার্ম (Tapeworm) নামে পরিচিত। উদাহরণ: Taenia solium (ফিতা কৃমি)

Cestoda - Alchetron, The Free Social Encyclopedia


SOURCE : Wikipedia

Rate This Article

Thanks for reading: প্লাটিহেলমিনথেস : পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, আকার আকৃতি, শ্রেণীবিভাগ ইত্যাদি বিস্তারিত, Sorry, my English is bad:)

Getting Info...

About the Author

Hello, this is SagorSrk. I am Web Designer Expert and Graphic Designer from Bangladesh. I am also a Zoologist.🙂

2 comments

  1. Not bad
    1. correct
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.